রাজশাহীতে ট্রাক উল্টে দুই ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ীর কামাড়পাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আম বোঝাই ট্রাক উল্টে নুরুজ্জামান (৫৫) ও আইয়ুব আলী (৪৫) নামে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা যশোরের ঝিকড়াগাছা উপজেলার গদখালি ও পাতপুকুর গ্রামের বাসিন্দা।
এই ঘটনায় অপর আম ব্যবসায়ী তসলিম উদ্দীন (৬০) ও ট্রাকের ড্রাইভার আসাদুজ্জামান (৩৫) গুরুতর আহত অবস্থায় গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম আম ব্যবসায়ীদের বরাত দিয়ে জানান, ভোর ৪টার দিকে যশোরগামী আম বোঝাই ট্রাকটি কামার পাড়া বাকে পৌছলে মহাসড়কটি বৃষ্টিতে ভিজে থাকায় ব্রেক কষলে ডানে মোড় দিয়ে সামনের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাকের উপরে থাকা দুই আম ব্যবসায়ি ঘটনাস্থলেই মারা যান ও কেবিনে থাকা এক আম ব্যবসায়ী ও ড্রাইভার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি আরও জানান, নিহতদের আত্নীয়দের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর অভিযোগ না থাকলে লাশ বুঝিয়ে দেওয়া হবে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed