সিলেটের ১৪ বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক : বিগত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেটের বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের বহিষ্কৃত ৩২ জন নেতাকর্মীর মধ্যে ১৪ জনের বহিষ্কাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের আবেদনের প্রক্ষিতে নিম্নে উল্লেখিত ব্যক্তিদের বহিষ্কাদেশ প্রত্যাহার করা হয়েছে।
যাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে তারা হলেন- সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা মাজহারুল ইসলাম ডালিম, সাবেক উপদেষ্ঠা অ্যাডভোকেট মাওলানা রশিদ আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুর রহমান খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা মো. মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির সাবেক সদস্য আহমদ নূরউদ্দিন, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক আশরাফ উদ্দিন রুবেল, জেলা মহিলাদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা বেগম, বিশ্বনাথ উপজেলা মহিলাদলের সাবেক আহবায়ক নুরুন্নাহার ইয়াসমিন, জেলা মহিলাদলের সাবেক নেত্রী বেগম স্বপ্না শাহীন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি মো. গোলাম রব্বানী, জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট জিল্লুর রহমান শোয়েব ও জেলা মহিলাদলের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক ফেরদৌসী ইকবাল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবরে আবেদনের প্রক্ষিতে এসকল নেতৃবৃন্দের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এখন থেকে দলীয় সিদ্ধান্ত মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতৃবৃন্দ ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সিলেট জেলা বিএনপি বরাবরে প্ররিত ৭/৭/২০১৯ইং তারিখ যুক্ত পত্রে উল্লেখিত ব্যক্তিবর্গের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed