হলে সিটের দাবিতে জাবি ছাত্রীদের মানববন্ধন
জাবিপ্রতিনিধি: ‘গণরুমে থেকেই যদি ভালো রেজাল্ট করা যায় তবে রুমের কোন দরকার নেই। আর যদি সিট পেতে হয় তাহলে আগে হল প্রশাসন বরাবর স্মারকলিপি দিতে হবে; হলের সামনে আন্দোলন করতে হবে।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলের সিটের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করার সময় এমন মন্তব্য করেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা হলের ওয়ার্ডেন ও ভূতাত্তি¡ক বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল বারী।
১৮ মাসেও হলে সিট না পেয়ে আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ৪৭তম ব্যাচরে ছাত্রীরা পুরাতন রেজিস্টার ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
ভুক্তভোগী ছাত্রীরা জানায়, ১১৪ জন দুটি ছোট রুমে অবস্থান করতে বাধ্য হচ্ছে। ছাত্রী কমনরুমে ৮৭ জন, রিডিং রুমে ১৪জন এবং অন্যরা হল ত্যাগ করেছে।
তারা জানায়, প্রশাসনকে বার বার জানিয়েও কোন লাভ হয়নি। হলের প্রোভোস্ট এবং উপাচার্য বরাবর লিখিতভাবে জানিয়েও অবস্থার কোন উন্নতি হয়নি। অথচ অন্য হলে ৪৮ তম আবর্তনের ছাত্রীরা সিট পেয়ে গেছে।
এবিষয়ে হল প্রাধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, ‘আমি সর্বোচ্চ চেষ্টা করছি শিক্ষার্থীদের হলে সিট দেওয়ার জন্য। আগামীকাল থেকে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সিট বন্টন কার্যক্রম শুরু করব এবং ৩১ জুলাইয়ের মধ্যে সকল শিক্ষার্থীরা সিট পাবে।’
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed