ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনায় সুজানগর উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (৮ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার বিরাহিমপুরের পাবনা-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুজানগর উপজেলার আদমপাড়া চিনাখড়া গ্রামের সাহাই হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫), আমিনপুর থানার বিরাহিমপুর পশ্চিমপাড়া গ্রামের রমজান আলীর ছেলে মুক্তার হোসেন (৩২) ও সাঁথিয়া উপজেলার দুলাল খাঁর ছেলে ইসা (২৮)।
আমিনপুর থানার ওসি মমিনুল হক বলেন, কাশীনাথপুর থেকে তিনজন মোটর সাইকেলে করে আরোহী পাবনা-নগরবাড়ি মহাসড়ক হয়ে পাবনা যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগ্রামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
Related News
ইউএনবি’র বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও দৈনিক নয়াদিগন্তের বগুড়া প্রতিনিধি আবুল কালামRead More
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More



Comments are Closed