ভারতে বাস খাদে পড়ে ২৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আগ্রায় একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৮ জুলাই) সকালে ছয় লেনের যমুনা এক্সপ্রেসওয়েতে ওই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাসটি সড়ক থেকে ১৫ ফুট নিচে পড়ে যায়।
১৬৫ কিলোমিটার দীর্ঘ যমুনা এক্সপ্রেসওয়ে নয়ডার সাথে উত্তর প্রদেশের আগরাকে সংযুক্ত করেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাসটি লক্ষ্ণৌও থেকে দিল্লির দিকে যাচ্ছিল।
উত্তর প্রদেশের পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, লক্ষ্ণৌও থেকে দিল্লিগামী স্লীপার কোচের একটি যাত্রীবাহী বাস যমুনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিত হয়েছে। এটি রাস্তা থেকে ১৫ ফুট নিচে একটি নর্দমায় গিয়ে পড়েছে। এখন পর্যন্ত ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে।
প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বাসের চালকের ঘুমের কারণে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং এটি রাস্তা থেকে খাদে গিয়ে পড়েছে।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed