মুঠোফোনে চার্জ দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
তাহিরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হুমায়ূন কবির (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হুমায়ুন কবির তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কুনাটছড়া গ্রামের তাজুল ইসলামের পুত্র ।
এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে তার নিজ বাড়িতে মোবাইল ফোন চার্জ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘরের মেজেতে পরে থাকে। কিছুক্ষণ পর হুমায়ুনের চাচা ওলি ইসলাম ঘরে ঢুকে হুমায়ুনকে মেজেতে পড়ে থাকতে দেখে এবং তার কোন সাড়াশব্দ না পেয়ে হুমায়ুনকে পর্স্শ করলে ওলি ইসলামও বিদ্যুৎপৃষ্ঠ হন।
এ সময় তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে। তন্মধ্যে হুমায়ুনের অবস্থা বেগতিক দেখে তাকে স্পিডবোট যোগে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পরে। তার চাচা ওলি ইসলামকে স্থানীয় বাদাঘাট বাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed