সিলেট কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট কেন্দ্রীয় কারাগারে সুবাস মিয়া ওরফে মামুন (৩৯) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
রোববার (৭ জুলাই) বেলা সোয়া ১ টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সুবাস মিয়া ওরফে মামুন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বালিজুরি গ্রামের হবিবুল্লাহর ছেলে। তিনি তাহিরপুর থানার একটি হত্যা (জিআর-০১/০১) মামলায় সুনামগঞ্জ আদালত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন।
সিলেট কারাগারের জমাদার আব্দুস শহীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েদি মামুন কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকি’সাধীন অবস্থায় মারা যান।
কারাগার সূত্র জানায়, তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত। সাজাপ্রাপ্ত হওয়ায় ২০০৮ সালের ১৮ আগস্ট তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়। পরে ৭ সেপ্টেম্বর তাকে সিলেট কারাগারে আনা হয়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি কারাগারেই ছিলেন। এদিন বিকেলে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
শ্যামা পূজা রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা রবিবারRead More
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ, ইমাম পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক ইমামেরRead More



Comments are Closed