ছাতকে হাওরে গিয়ে মুক্তিযোদ্ধা নিখোঁজ
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে হাওরে মাছ ধরতে গিয়ে মন্তাজ আলী (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা নিখোঁজ রয়েছেন। শনিবার (৬ জুলাই) ঘটনাটি ঘটলেও রোববার এ প্রতিবেদন লিখা পর্যন্ত তাঁর কোন সন্ধান পাওয়া যায়নি।
জানা যায়, শনিবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। মন্তাজ আলী উপজেলার ইসলামপুর ইউনিয়নের ছৈদাবাদ গ্রামের মৃত মরম আলীর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষার পানিতে মাছ শিকার করতে জাল নিয়ে একটি কাঠবডির ছোট নৌকা যোগে বাড়ি সংলগ্ন গোয়া-পাগুয়া হাওরে যান মুক্তিযোদ্ধা মন্তাজ আলী। এদিকে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে এলেও তিনি বাড়ি ফিরে না আসায় তাকে খোঁজতে হাওরে যায় তার পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে গোয়া-পাগুয়া হাওরের পানিতে মানুষ বিহীন নৌকাটি ভাসতে দেখা গেলেও মুক্তিযোদ্ধা মন্তাজ আলীকে খোঁজে পাওয়া যায়নি। স্থানীয় লোকজন হাওরের পানিতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান করতে পারেনি।
তবে এ ব্যাপারে ছাতক থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম কিছুই জানেন না বলে প্রতিবেদককে জানান।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed