Main Menu

শালিখায় স্কুলছাত্রীকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ

বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে পাঠ ক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে৷

উপজেলার ২নং তালখড়ী ইউনিয়নের টিওরখালী গ্রামে শনিবার (৬ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

ধর্ষিত ছাত্রীর পরিবার জানান, শনিবার স্কুলের পরীক্ষা শেষে সে বাড়ীতে এসে রাত ১০টা পর্যন্ত টিভি দেখে ঘুমিয়ে পড়ে ৷ এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃক্তরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তার হাত, পা ও মুখ বেঁধে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে যায় ৷ সেখানে ধর্ষণ শেষে তাকে হত্যা করার উদ্যেশ্য গলায় দড়ি বেঁধে রেখে পালিয়ে যায় ৷ পরে গভীর রাতের দিকে বৃষ্টি হলে মেয়েটির কিছুটা জ্ঞান ফিরে আসে ৷ পরে ঐ অবস্থায় সে পাট ক্ষেত থেকে হামাগুড়ী দিয়ে উঠে এসে তার কাকার বাড়ী পর্যন্ত গিয়ে আবার জ্ঞান হারিয়ে ফেলে ৷ এ সময় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ সজ্জা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ৷

এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ তরীকুল ইসলাম জানান, এব্যাপারে থানায় কোন মামলা হয়নি ৷ তবে মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ডাক্তারী পরীক্ষা শেষ হলে বিস্তারিত জানা যাবে ৷

Share





Related News

Comments are Closed