Main Menu

তাহিরপুরে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে স্বামী পরিত্যক্তা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিপ্তা বেগম (২৫) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের সালিম উদ্দিনের মেয়ে।

রবিবার সকাল ১১টার দিকে সালিম উদ্দিনের নিজ বাড়ীর বারান্দা থেকে নিহত রিপ্তা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে সবার সাথে রাতের খাবার খেয়ে রিপ্তা বেগম তার নিজ ঘরে ঘুমাতে যান। রাত আনুমানিক ৩টার দিকে পরিবারের লোকজন দেখতে পান রিপ্তা বেগম নিজ ঘরের বারান্দার বর্গার সাথে পরনের কাপড় দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।

একপর্যায়ে থানায় বিষয়টি জানালে তাহিরপুর থানার এস আই হুমায়ূন কবির ঘটনাস্থলে এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান- সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে। তিনি বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলার প্রস্ততি চলছে।

Share





Related News

Comments are Closed