গোয়াইনঘাটে বেইলী ব্রীজ ভেঙ্গে ট্রাক খাদে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সারী-গোয়াইনঘাট সড়কের বার্কিপুরে বেইলি ব্রীজ ভেঙ্গে সিমেন্ট বোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
রবিবার সকাল সাড়ে ১০টায় সিমেন্ট বাহী একটি ট্রাক সিলেট শহর থেকে গোয়াইনঘাট উপজেলা সদরে যাচ্ছিল। পথিমধ্যে বার্কিপুর বেইলি ব্রীজের উপর পৌছামাত্র ব্রীজটির বিভিন্ন সিলপার্ট ভেঙ্গে ট্রাকটি খাদে পড়ে যায়। বর্তমানে সিমেন্ট বোঝাইকৃত ট্রাকটি খাদে পড়ে থাকায় যাত্রী সাধারনের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গোয়াইনঘাট উপজেলা সদর থেকে প্রায় ৩ কিলোমিটার দুরে অবস্থিত বার্কিপুর বেইলি ব্রীজ। সিলেট-তামাবিল মহাসড়ক থেকে সারীঘাট হয়ে গোয়াইনঘাট উপজেলা সদরে প্রতিদিন যাত্রীবাহী ও মালবাহী হাজারো যানবাহন চলাচল করে এ ব্রীজ দিয়ে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ব্যবসায়ীরা এ সড়কের উপর দিয়ে যাতায়াত করেন। সিলেট থেকে গোয়াইনঘাট উপজেলা সদরে প্রবেশের গুরুত্বপূর্ণ সড়ক হিসেবে এ সড়কটি ব্যবহৃত হয়ে আসছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল বলেন- সারী- গোয়াইনঘাট সড়কের বার্কীপুরে বেইলি ব্রীজ ভেঙ্গে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি সিলেট সড়ক ও জনপথ বিভাগকে অবগত করা হয়েছে। এছাড়া আলীরগাঁও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন সন্নিকটে থাকায় বিষয়টি জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed