সিলেটে ছাত্রদলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও অযৌক্তিক গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মশাল মিছিল করেছে সিলেট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
৬ জুলাই শনিবার সন্ধ্যায় মিছিলটি জেল রোড থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নয়াসড়ক পয়েন্টে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মুজিবুর রহমান পবলুর সভাপতিত্বে ও রিবন আলীর পরিচালনায় মশাল মিছিল পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদল নেতা হাবিব আহমদ মুক্তা, সিলেট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মাহবুব আলম মাছুম, কামরুল আলম চৌধুরী, খালেদ আহমদ, আকরাম হোসেন, তারেক চৌধুরী, মেহেদী হাসান পিপলু, শামীম আহমদ, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ আহমদ, জেলা ছাত্রদল নেতা রাজু আহমেদ, মুফাজ্জল হোসেন, সাব্বির আহমদ সহ সিলেট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed