Main Menu

বিশ্বনাথে প্রবাসীর ঘরের মালামাল চুরি

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়ির বসত ঘরের দরজার তালা ভেঙ্গে মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের বাহরাইন প্রবাসী রজব আলীর বাড়িতে এঘটনা ঘটে।

এ ঘটনায় প্রবাসীর ভাগিনা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মঈনপুর গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র ফখর উদ্দিন বাদী হয়ে শনিবার বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

লিখিত অভিযোগে ফখর উদ্দিন উল্লেখ করেন- তার মামা রজব আলী একজন প্রবাসী এবং তিনি বর্তমানে বাহরাইনে অবস্থান করছেন। এ কারণে রজব আলীর পরিবারের লোকজন বাড়ীর বাহিরে অবস্থান করার সুবাদে শুক্রবার দিবাগত রাত ২/৩ টার দিকে অজ্ঞাত চুরেরা বসত ঘরের দরজার তালা ভেঙ্গে পরিবারের ব্যবহৃত ফ্রিজ, টিভিসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed