ছাতকে ৪ প্রতিষ্টানকে সোয়া লাখ টাকা জরিমানা
ছাতক প্রতিনিধি: ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ এর যৌথ অভিযানে বিভিন্ন আইসক্রিম ফ্যাক্টরি ও বেকারি থেকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ছাতক শহরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সুনামগঞ্জের সহকারি পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও সুনামগঞ্জ র্যাব-৯’র এএসপি আবদুল খালেক।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদনের অভিযোগে শহরের বাগদাদ বেকারি থেকে ৪০ হাজার টাকা, ও ঢাকা রয়েল বেকারি থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে নকল মনোগ্রাম ব্যবহার করে ও নোংরা পরিবেশে আইসক্রিম প্রস্তুত করার অপরাধে চাইপাই আইসক্রিম ফ্যাক্টরি থেকে ২০ হাজার টাকা এবং বিষাক্ত কেমিকেল ও রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করার অপরাধে তৃপ্তি আইসক্রিম ফ্যাক্টরি থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
এসময় সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের লোকজন ছাড়াও র্যাব-৯ এর প্রাণকৃষ্ণ, জসিম উদ্দিন, রফিক আহমদসহ র্যাব সদস্যরা অভিযানে সাথে ছিলেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed