জৈন্তাপুরে তরুণীর আত্মহনন
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার পল্লীতে এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) পুলিশ ঘটনাস্থল হতে ওই তরুণীর লাশ উদ্ধার করে ৷
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে জৈন্তাপুর উপজেলার বাউরভাগ দক্ষিন কুচারাই গ্রামের তারন্য বিশ্বাসের মেয়ে কৃষ্ণা বিশ্বাস (১৭) পরনের ওড়না পেছিয়ে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে পরিবারের লোকজন তা বলতে পারেননি।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপ রায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed