নিউইয়র্কে এমসি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রবাস ডেস্ক : নিউইয়র্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সিলেট এমসি কলেজের এইচএসসির ক্লাস অব ১৯৮২ এর প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বনভোজন ও কলেজের ১২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।
৩০ জুন রোববার দিনভর লং আইল্যান্ডের ওয়ানটাক পার্কের খোলা মাঠে আন্তর্জাতিক জারুল তলার মিলন মেলা, এইচএসসি : ৮০-৮২ কে ফিরে পাওয়ার প্রয়াস– শিরোনামে অনুষ্ঠিত হয় এ বনভোজন।
যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসরত সিলেট এমসি কলেজের এইচএসসির ক্লাস অব ১৯৮২ এর প্রায় অর্ধশতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা যোগ দেন এ বনভোজনে।
এদিন সকাল থেকেই প্রাকৃতিক সৌন্দয্যমন্ডিত ওয়ানটাক পার্কে বনভোজনস্থলে সমবেত হতে থাকেন তারা। মেতে ওঠেন উৎসব আয়োজনে। এক আনন্দময় আড্ডামুখর পরিবেশ তৈরি হয় পুরো পার্ক জুড়ে।
এ সময় তারা কলেজ জীবনের বর্ণিল স্মৃতিচারণসহ জমপেশ আড্ডায় মেতে ওঠেন। ঘুরে ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। প্রায় তিন যুগের পুরানো বন্ধুদের একসাথে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তারা। হয়ে ওঠেন আবেগে আপ্লুত। মেতে ওঠেন সুখ-দু:খের স্মৃতিমাখা খোশগল্পে। বছরের এমন একটি দিনের জন্যই যেন অপেক্ষায় থাকেন তারা।
এক পর্যায়ে সিলেট এমসি কলেজের প্রাক্তন ছাত্রী ডেইজির স্বামী ডা. জামান ও প্রাক্তন ছাত্র কানাডা প্রবাসী এহসান চৌধুরী মুন্না উপস্থিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সঙ্গে নিয়ে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মাঝে নিজ নিজ পরিবারের সদস্যদের পরিচয় করিয়ে দেন কলেজের প্রাক্তন ছাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুর রহিম বাদশা, কাজী অদুদ আহমেদ, মামুনুর রশিদ, ডা. শফিকুল হক চৌধুরী, ডা. মো. সিদ্দিকুর রহমান, ডা. একেএম জুবের আহমেদ, ডা. এস এ শামীম, এমএ করিম জাহাঙ্গীর, আসলাম কবির টিটু, তৌফিক আহমেদ বাবুল, সাব্বির এ মাসার, মুহিবুজ্জামান দুলাল, মোস্তাক হোসেন বকুল, নিয়াজ এ চৌধুরী, মো. একলাছুর রহমান, ডা. কেফায়েত হোসেন, শফিকুল আম্বিয়া চৌধুরী, মাকফিয়া জামান ডেইজি, আলাউদ্দিন, নজীর আহমেদ, আনোয়ার, জসীম, আহাদ, ফরহাদ, সঙ্গীত শিল্পী ফরিদ, ইসফা, কানাডা প্রবাসী এহসান চৌধুরী মুন্না প্রমুখ।
বনভোজননে মজাদার সব খাবার ছাড়াও ছিল বিভিন্ন খেলাধুলার আয়োজন। শিশু-মহিলাদের জন্যও ছিল বিশেষ আয়োজন। সবশেষে ছিল বনভোজনের অন্যতম আকর্ষণ র্যাফেল ড্র। এতে পুরষ্কার হিসেবে ছিল বিভিন্ন মূল্যবান সামগ্রী। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী এবং র্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বনভোজন শেষে এ দিন সন্ধ্যায় ফ্লাওয়ার অব দ্য ইস্ট খ্যাত সিলেট এমসি কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা লং আইল্যান্ডের একটি বাড়িতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করে কলেজের ১২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ উৎসবে মেতে ওঠেন সবাই।
শেষে আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই সুন্দর নির্মল আয়োজন সম্ভব হয়েছে। বনভোজন এবং কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে সহযোগিতাকারীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হবার কথা জানান বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানে যোগদানকারীরা।
Related News
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ জন নিহত
Manual7 Ad Code প্রবাস ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার ৫Read More
জর্ডানে অবৈধ বাংলাদেশিদের সাধারণ ক্ষমা ঘোষণা
Manual7 Ad Code প্রবাস ডেস্ক: জর্ডানে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেRead More



Comments are Closed