Main Menu

সিলেট বেতার চত্বর বৃক্ষশূণ্য, প্রতিবাদে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঙ্গিনার ১৪৩টি গাছ অনিয়মের মাধ্যমে কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেট শাখা।

বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর মীরের ময়দানস্থ বেতার সিলেট কেন্দ্রের সামনে এ মানববন্ধনে সিলেট বেতার কেন্দ্রকে বৃক্ষশূন্য করার ঘটনায় দোষীদের বিরুদ্ধে অবিলম্বে মামলা দায়ের ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

বাপা সিলেটের সহ-সভাপতি জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম।

আরও উপস্থিত ছিলেন- স্যামবাদী দলের পলিট ব্যুরো প্রধান ধীরেন সিংহ, ইমজার সাবেক সভাপতি আশরাফুল কবির, দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক ছামির মাহমুদ, সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদি, দেবব্রত চৌধুরী লিটন, অরুপ বাউলসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed