Main Menu

ডোমার পৌরসভার কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন

Manual3 Ad Code

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদান ও পেনশন প্রথা চালুর দাবীতে এবং জনপ্রতিনিধিদের সম্মানিভাতা প্রদানের দাবীতে ডোমার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচী পালন করেছে।

সোমবার বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ডাকে ডোমার পৌরসভা কার্যালয়ের সামনে সকাল থেকে অবস্থান নেয় কর্মকর্তা-কর্মচারীরা। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন- বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ডোমার ইউনিটের সভাপতি মফিজুল আলম পারভেজ, সাধারন সম্পাদক উজ্জ্বল কানজিলাল, সাংগঠনিক সম্পাদক দুলু মিয়া প্রমূখ।

Manual7 Ad Code

অবস্থান কর্মসূচীর কারনে পৌরসভার সাধারন জনগন নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়েছে।

Manual6 Ad Code

দেশব্যাপি ৩শত ২৭টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দুই থেকে ৫৯ মাসের বকেয়া বেতন ভাতা প্রদানের দাবীতে ২ জুলাই জেলা ও ১৪ জুলাই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচী পালন করবেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code