৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। লিখিত পরীক্ষায় পাস করেছেন নয় হাজার ৮৬২ জন।
সোমবার দুপুরে এ-সংক্রান্ত এক বৈঠক শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন বিষয়টি নিশ্চিত করেন।
পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে দুই হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০ পদসহ সাধারণ ক্যাডারে মোট ৫২০, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯, শিক্ষা ক্যাডারে ৯৫৫ পদ থাকছে।
তবে নতুন সিদ্ধান্ত অনুসারে পদ বেড়ে মোট দুই হাজার ১৬০ জন নিয়োগ পাবেন।
৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়। এতে তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।
Related News
সিলেট-ঢাকা মহাসড়কে গতি, ২০২৯ সালে মিলবে নতুন সড়ক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও ভৌত কাজ দ্রুত এগিয়েRead More
পলিথিন বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেRead More



Comments are Closed