ডোমারে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন!
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে অনাগত সন্তানের পিতৃ পরিচয় চেয়ে প্রেমিকের বাড়ীতে অনশন করেছে প্রেমিকা লিমা আক্তার (৩০)।
শনিবার (২৯ জুন) বিকেলে প্রেমিক হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া গ্রামের মফিজার রহমানের ছেলে শাহাজাহান আলী (২৬) এর বাড়ীতে অন্তসত্বা লিমা আক্তার অনাগত সন্তানের পিতৃ পরিচয় ও বিয়ের দাবীতে অনশন করেন।
এ সময় শাহাজান আলীর পরিবারের লোকজন পরকিয়া প্রেমিকা লিমা আক্তারকে মারধর করে বাড়ী হতে বের করে দেন। এতে লিমা আক্তার অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ লিমা আক্তারকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করে দেন।
লিমা আক্তার ওই দিন বিকেলে প্রেমিক শাহাজাহান আলীসহ ৩ জনকে বিবাদী করে ডোমার থানায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলা নং-২৩।
মামলার প্রেক্ষিতে পুলিশ প্রেমিক শাহাজাহান আলীর বাবা মফিজার রহমানকে আটক করেন।
এ বিষয়ে লিমা আক্তার জানায়, শাহাজাহান আলীর সাথে তার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তার সাথে দৈহিক মেলামেশার কারনে বর্তমানে সে ৮ মাসের অন্তসত্বা।
এ ব্যাপারে হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ডোমার থানায় মামলা হয়েছে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, লিমা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে ডোমার থানায় একটি মামলা ও একজনকে গ্রেফতার করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
Manual7 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More



Comments are Closed