দাম কমলো ইন্টারনেটের
প্রযুক্তি ডেস্ক: ইন্টারনেটের ব্যবহার আরও প্রসার ঘটাতে ফের ব্যান্ডউইথের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন নির্ধারিত এই মূল্য দেশের ইতিহাসের সর্বনিম্ন বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।
বৃহস্পতিবার (২৭ জুন) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাশ্রয়ী ডিজিটাল অবকাঠামো’ শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন বৈঠকের তথ্য জানিয়ে বলেন, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যেন কম খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ২০০৯ সাল থেকেই এই সরকার ধাপে ধাপে ব্যান্ডউইথের দাম কমিয়ে আসছে। আরও একবার সেই দাম কমানো হল। এটিই দেশের ইতিহাসে ব্যান্ডউইথের সর্বনিম্ন দাম বলে জানিয়েছেন মোস্তাফা জব্বার।
এর আগে ২০০৯ সালের আগস্টে প্রতি এমবিপিএস ব্যান্ডউইথের দাম ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। পরে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২৮শ টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্যান্ডউইথের দাম প্রতি এমবিপিএস সর্বোচ্চ ৯৬০ টাকা ও সর্বনিম্ন ৩৬০ টাকায় নামিয়ে আনা হয়।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed