Main Menu

ঠাকুরগাঁওয়ে নার্সকে কুপিয়ে হত্যা করল বখাটে

বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে হয়রানির প্রতিবাদ করায় বখাটে ভাতিজার ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তানজিনা আক্তারের (২০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত তানজিনা সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের হামিদ আলীর মেয়ে। তিনি ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের সেবিকা (নার্স) ছিলেন।

তানজিনার চাচাতো ভাই হুমায়ুন কবির জানান, গত ২০ জুন সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল সালন্দর বেসরকারি সংস্থা গ্রামীণ চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে, বুকে, হাতে এলোপাতাড়ি কোপাতে থাকে তার সর্ম্পকিত ভাইয়ের ছেলে মোহাম্মদ জীবন। পরে তাকে গুরুতর আহত অবস্তায় হাসপাতালে ভর্তি করা হয়।

Share





Related News

Comments are Closed