কমলগঞ্জে ৩টি দোকানে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রোড, শহীদ মার্কেট, গোপালনগরসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ভানুগাছ রোডে অবস্থিত মেসার্স নূরা মেডিসিন কর্ণারকে ৫ হাজার টাকা, শহীদ মার্কেটে অবস্থিত পাঁচ ভাই ভেরাইটিজ ষ্টোরকে ২ হাজার টাকা, গোপালনগরে অবস্থিত মাষ্টার হোমিও হলকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য ও ঔষধ বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়াসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed