৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের জন্যে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন আ হ ম মোস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বাজেট উপস্থাপনের জন্য বৃহস্পতিবার দুপুর ৩টায় সংসদে বক্তব্য শুরু করেন তিনি।
এবারের মূল বাজেটের আকার ধরা হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ১৯০ কোটি টাকা যা জিডিপির ১৮ দশমিক ১ শতাংশ। আর রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ২ লাখ দুই হাজার ৭২১ কোটি টাকা।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ নেতা অধিবেশনে উপস্থিত রয়েছেন।
এর আগে দুপুর সোয়া ২টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদের বৈঠকে ২০১৯-২০ অর্থবছরের জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম বাজেটের অনুমোদন দেওয়া হয়।
রাজস্ব আয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা, যা জিডিপির ১১ শতাংশ। এনবিআর বর্হিভূত রাজস্ব আয় ১৪ হাজার ৫০০ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ। আর কর বর্হিভূত রাজস্ব আয় ৩৭ হাজার ৭১০ কোটি টাকা । এটি জিডিপির ১ দশমিক ৩ শতাংশ।
Related News
অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে প্রাথমিকভাবে চারটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিতRead More
আগামি শুক্র ও শনিবার হজ-সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ সালের হজের নিবন্ধন ফি জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবারRead More



Comments are Closed