কমলগঞ্জে বিদেশী মদসহ আটক ১
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকায় বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জের শমসেরনগর বাজারের চাতলাপুর রোড থেকে মাদক ব্যবসায়ী মিলন রবিদাস (২৪)-কে আটক করে পুলিশ। আটককৃত মিলন রবিদাস শ্রীমঙ্গলের আরামভাগ গ্রামের মহাদেব রবিদাসের ছেলে।
কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, ‘গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই হামিদুর রহমান ও এসআই আয়েছ মাহমুদের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মিলন রবিদাসকে ২০ বোতল বিদেশী মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় কমলগঞ্জ থানা পুলিশ।’
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, ‘উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৫ হাজার টাকা। আটক মিলন রবিদাসকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় শুক্রবার (১৪ জুন) সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হবে।’
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed