সিলেটে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর বনকলাপাড়ায় ডাকাত সন্দেহে দুদু খান (৩৮) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। তার বিরুদ্ধে গণধর্ষণসহ এসএমপি’র বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বনকলাপাড়া এলাকার গোলপামিয়া পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাতে ১৭/১৮ জন ডাকাত বন কলাপাড়া এলাকায় হানা দেয়। এরপর স্থানীয় তিনটি মসজিদে ডাকাত পড়ার বিষয়টি ঘোষণা দেয়া হয়। এই ঘোষনা শুনে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করলে তারা পিছু হটে। এ সময় গণপিটুনিতে দুদু খান নামের ওই ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। দুদু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ এলাকাবাসীর।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের মধ্যে দুদুর লাশ পড়ে আছে। লাশের হাতে লম্বা একটি দা এবং তার মাথা থেঁতলে গেছে।
এলাকাবাসী জানান, নিহত দুদুর বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। গত পহেলা বৈশাখের পরের দিন বন কলাপাড়ায় সংঘটিত একটি ধর্ষণ মামলার আসামী দুদু। ওই মামলায় জেল খেটে মাত্র দুই সপ্তাহ আগে সে বেরিয়ে এসেছে। দুদু নিজেকে স্বেচ্ছাসেবক লীগ কর্মী ও কাউন্সিলরের লোক হিসেবে এলাকায় পরিচয় দিত বলে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানিয়েছেন। যদিও দুদুর কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে জানিয়েছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকল লীগের সভাপতি ও স্থানীয় কাউন্সিলর আফতাব আহমদ।
এ ব্যাপারে আফতাব আহমদ জানান, মসজিদে মাইকিং করে গণপিটুনিতে একজনকে মারা হয়েছে। কি কারণে মারা হয়েছে তা খোঁজ নিয়ে দেখছি।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, বন কলাপাড়া থেকে দুদু নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসী জানিয়েছে, ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে সে মারা যায়। দুদুর বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে ৪/৫টি মামলা রয়েছে। ২/৩ সপ্তাহ আগে কারাগার থেকে জামিন নিয়ে বেরিয়ে আসে বলে জানান তিনি।
এর আগে গত ১৪ এপ্রিল নগরীর কলাপাড়া আবাসিক এলাকায় স্বামীকে বেধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজন ছিল দুদু খান। গত প্রায় দু সপ্তাহ আগে সে জামিনে বেরিয়ে আসে।
এদিকে খবর পেয়ে বিমানবন্দর থানার ওসি শাহাদত হোসেনের নেতৃত্বে পুলিশেরর একটি দল ঘটনাস্থলে পৌছে তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে তার ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এসময় তার সাথে থাকা কয়েকজন পালিয়ে যায়। নিহত দুদু মিয়ার হাতে দেশীয় একটি দা পাওয়া গেছে বলে জানান তিনি।
Related News
দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশRead More
সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগেRead More



Comments are Closed