তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ি আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর থেকে ওয়াহাব ওরফে ওয়াব নামে এক ইয়াবা ব্যবসায়িকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে ওই ইয়াবা ব্যবসায়িকে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ওয়াহাব ওরফে ওয়াব তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী পুরান লাউড় গ্রামের মৃত নুর মিয়ার ছেলে।
জানা গেছে, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল উপজেলার পুরান লাউড়ের গড় গ্রাম থেকে মঙ্গলবার ওয়াহাব ওরফে ওয়াবকে আটক করে। এরপর তার দেহ তল্লাশী করে র্যাব ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, র্যাবের পক্ষ থেকে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Related News
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More



Comments are Closed