তেলেগু ‘ইয়্যারা চ্যারা’য় বাংলাদেশি মেঘলা
বিনোদন ডেস্ক : ঢালিউডে ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘নবাব’ ছবিতে অভিনয় করে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী মেঘলা মুক্তা। গেল বছর দেশের গণ্ডি পেরিয়ে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে তার। অভিনয় করেন শিবা গণেশ পরিচালিত ‘সাকালাকালা ভাল্লাবুডু’ ছবিতে। সেখানেও সবার নজর কাড়েন মেঘলা।
এবার ‘ইয়্যারা চ্যারা’ নামের নতুন আরও একটি ছবিতে নাম লিখিয়েছেন মেঘলা। সুমনের পরিচালনায় এতে মেঘলার বিপরীতে আছেন তামিল নায়ক শ্রীকান্ত। এরই মধ্যে ছবির প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে।
‘ইয়্যারা চ্যারা’ প্রসঙ্গে মেঘলা মুক্তা বলেন, ‘ভৌতিক গল্প নিয়ে তৈরি ছবিটির প্রায় ৭০ ভাগ কাজ শেষ করে দেশে ফিরেছি। হায়দরাবাদের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। কিছু দিন পর ছবির বাকি কাজ শুরু হবে। নতুন এ কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
খুব শিগগিরই তেলেগু ইন্ডাস্ট্রিতে একটা শক্ত অবস্থান তৈরি হবে বলে মনে করেন মেঘলা।
Related News
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতাRead More
মুজিব পরদেশী কারাগারে
Manual8 Ad Code বিনোদন ডেস্ক: ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় জনপ্রিয় লোকসংগীতশিল্পী, সুরকার ওRead More



Comments are Closed