Main Menu

ভারতে ধূলিঝড় ও বজ্রপাতে ১৯ জনের প্রাণহানি

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ধূলিঝড় ও বজ্রপাতে ১৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছে আরও ৪৮ জন।

দেশটির উত্তরপ্রদেশে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমকে কর্তৃপক্ষ জানায়, ধূলিঝড় ও ব্রজপাতে রাজ্যের মাইনপুরিতে ছয়জন, ইতাহ ও কাশগঞ্জে তিনজন করে এবং মোরাদাবাদ, বাদাউন, পিলিবিথ, মাথুরা, কানৌজ, সাম্বাল ও গাজিয়াবাদে একজন করে ব্যক্তি মারা গেছে।

Manual2 Ad Code

রাজ্য কর্মকর্তারা জানান, ধূলিঝড় ও বজ্রপাতে কেবল মাইনপুরি জেলাতেই ৪১ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) রাতে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে ধূলিঝড় ও বজ্রপাত হয়। এ সময় গাছ উল্টে যায় এবং ঘরবাড়ি ধসে পড়ে।

Manual6 Ad Code

ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ সরবরাহের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code