কমলগঞ্জে রেল সেতুর নিচে বৃদ্ধার লাশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের অদূরে ১৮২ নং রেল সেতুর নিচের ডুবায় উপোত হয়ে পড়ে থাকা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার লাশ পাওয়া গেছে।
শুক্রবার সকালে এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টারকে খবর দেন।
আখাউড়া-সিলেট রেলপথের ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার মো. সেলিম হোসেন জানান, সকালে খবর পেয়ে ভানুগাছ থেকে শ্রীমঙ্গল অভিমুখী আপ ১৮২ নং রেল সেতুর নিচে এ বৃদ্ধার লাশটি দেখতে পান। পরে তিনি প্রথমে কমলগঞ্জ থানা ও পরে শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানাকে অবহিত করেছেন। কখন ও কিভাবে ঘটনাটি ঘটেছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ঘটনাস্থলে আসা কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে দ্রত ঘটনাস্থলে এসেছেন। স্থানটি রেলওয়ে থানার অধীন বলে লাশ উদ্ধার ও পরবর্তী ব্যবস্থা গ্রহন করতে হবে রেলওয়ে থানাকে। তিনিও রেলওয়ে থানাকে অবহিত করেন বলে জানান।
শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক মো. ইসমাইল মাহমুদ বলেন, তিনি ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠিয়েছেন। লাশটি উদ্ধারের পর তার পচিয় বের করার চেষ্টা করবে বলে রেলওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার দিকে আখাউড়া থেকে সিলেটগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনে রেল সেতু অতিক্রমকালে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ মহিলাটি সেতুর নিচের ডুবায় পড়ে মারা যান।
Related News
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual1 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More
বড়লেখায় মুন্নির মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন ‘উধাও’, তালাবদ্ধ ঘর
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্যRead More



Comments are Closed