বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী অঞ্জু ঘোষ
আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষ।
বুধবার (৫ জুন) কলকাতায় বিজেপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ চলচ্চিত্রের জন্য দুই বাংলায় জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী। অঞ্জুর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি দীলিপ ঘোষ।
‘বেদের মেয়ে জ্যোৎস্না’সহ অনেক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা অঞ্জু ঘোষ পরে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন। বাংলাদেশের পাশাপাশি ভারতেও রয়েছে তার বসবাস।
তবে তার বিজেপিতে যোগদানের অনুষ্ঠানে বর্তমান নাগরিকত্ব নিয়ে সাংবাদিকদের প্রশ্ন অঞ্জু ঘোষ এড়িয়ে গেছেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে কলকাতার সল্ট লেকে বসবাস করছেন ৬৩ বছর বয়সী এই বাংলাদেশি অভিনেত্রী।
অঞ্জু ঘোষকে দলে নিয়ে বিজেপি নেতা দীলিপ ঘোষ বলেন, “আজকে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জু ঘোষ আমাদের দলে যোগ দিচ্ছেন। দীর্ঘ দিন ধরে তিনি বিজেপিতে যোগ দিতে চাইছিলেন।
“আজকে আমরা সত্যিকার বেদের মেয়ে জ্যোৎস্নাকে পেলাম এবং তাকে দলে পেয়ে আমরা খুশি।”
বিজেপিতে যোগ দিয়ে তিনিও খুশি বলে অনুষ্ঠানে জানান অঞ্জু ঘোষ।
Related News
নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
Manual2 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪Read More
ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Manual4 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: কয়েক সপ্তাহের বিরতির পর আবারও সরাসরি হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্রRead More



Comments are Closed