Main Menu

ঈদের দিনে বাসচাপায় কলেজছাত্র নিহত

Manual2 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কে বাসচাপায় নাসিম চৌধুরী রাশেদ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার বিকেল ৩টার দিকে দিরাই-মদনপুর সড়কের শরীফপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসিম চৌধুরী রাশেদ দিরাই উপজেলার করিমপুর গ্রামের জানে আলম চৌধুরীর ছেলে। তিনি হবিগঞ্জের বাহুবল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই সময় আহত হয়েছেন তার মামাতো ভাই দিরাই পৌর সদরের দাউদপুর গ্রামের মুজাহারুল ইসলামের ছেলে মাসুদ।

Manual4 Ad Code

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, বাসের চালক ও বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code