বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতীক বরাদ্দ
বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়া-৬ (সদর) আসনের ২৪ জুনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করেন।
প্রতীক বরাদ্দ পেয়েছেন- বিএনপির গোলাম মো. সিরাজ (ধানের শীষ), আওয়ামী লীগের টি জামান নিকেতা (নৌকা), জাতীয় পার্টির নূরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের মুফতি মাওলানা রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র প্রার্থী মোটর শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ (ট্রাক ) ও মো. মিনহাজ (আপেল)।
প্রতীক বরাদ্দ পাওয়ার পর মঙ্গলবারই প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। তবে ঈদের ছুটির পর তা জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
উপনির্বাচনের তফসিল অনুযায়ী, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ২৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বগুড়া পৌরসভার ২১ ওয়ার্ড এবং সদর উপজেলার ১১ ইউনিয়নের ১৪১ কেন্দ্রে ভোট নেয়া হবে। মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৫৮ জন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম নির্বাচিত হন। তবে নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেওয়ায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়।
এরপর গত ৮ মে তফসিল ঘোষণা করা হয়। যাচাই-বাছাই শেষে ওই আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি ও অন্যান্য দলের ৭ জন প্রার্থী হয়েছেন। ৩ জুন ছিল এই নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর ২৪ জুন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে।
Related News
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual3 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More
নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা গ্রামে শুক্রবারের দুপুরটা অন্য দিনেরRead More



Comments are Closed