বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গিলাবাড়ি সীমান্তে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত জাহিরুল ইসলাম (২৫) উপজেলার ফুটানিবাজার এলাকার এনামুল হকের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, ভোর সাড়ে ৪টার দিকে জাহিরুলসহ বেশ কয়েকজন গিলাবাড়ি সীমান্তের ২০০ নম্বর পিলার এলাকায় ভারতের বেড়া কাটার চেষ্টা করছিল।
এ সময় ভারতের কৃষ্টপুর বিএসএফ সীমান্ত ফাঁড়ির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে জাহিরুল সীমান্তের শূন্য রেখা থেকে ভারতের ১০০ গজ অভ্যন্তরে নিহত হন।
লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল আরও জানান, এ ঘটনাকে কেন্দ্র করে সকালে বিজিবি-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। ময়নাতদন্তের পর জাহিরুলের লাশ ফেরত দেয়া হবে বলে বৈঠকে জানিয়েছে বিএসএফ।
Related News
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual7 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More
নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা গ্রামে শুক্রবারের দুপুরটা অন্য দিনেরRead More



Comments are Closed