ঢাকা থেকে অপহৃত শিশু শ্রীমঙ্গলে উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকার বংশাল থেকে অপহৃত এক শিশুকে শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩ জুন) দুপুরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছালেকের নেতৃত্বে শহরের সন্ধানী আবাসিক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
অপহরণকারীর নাম মিলন। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাইশগাওয়ের সিরাজুল হকের ছেলে। মিলন পেশায় জুতা ব্যবসায়ী বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গোপন সূত্রে খবর পাই ২-৩ দিন আগে ঢাকার বংশাল থেকে অপহরণ করা শিশুটিকে নিয়ে অপহরণকারী শহরের একটি বাসায় লুকিয়ে আছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা সেখানে অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করতে সক্ষম হই।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed