সিলেটে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে ৯০ পিস ইয়াবা বড়িসহ তানজিম আহমদ (২৮) নামের এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
গতকাল শুক্রবার রাত ১১টায় তাকে নগরের শাহী ঈদগাহের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে আটক করা হয়।
আটককৃত তানজিম শহরতলীর মেজরটিলা এলাকার মুখলেছুর রহমানের ছেলে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. জেদান আল মূসা বলেন, ‘আটক তানজিমের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
« এসএসসিতে পুনর্নিরীক্ষণে উত্তীর্ণ ১৪২ পরীক্ষার্থী (Previous News)
(Next News) ঈদ যাত্রা নিরাপদ করতে নিসচা’র ক্যাম্পেইন »
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed