মেয়র আরিফের সাথে বৃটিশ হাইকমিশনারের সাক্ষাত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন। মঙ্গলবার দুুপুরে তিনি নগর ভবনে মেয়র আরিফুল হকের সাথে সাক্ষাত করেন।
সাক্ষাতকালে বৃটিশ হাইকমিশনার নগরীর বিভিন্ন প্রকল্প সম্পর্কে মেয়রের কাছ থেকে অবহিত হন। মেয়র জানান, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করায় তিনি ছড়া ও নালা উদ্ধারের মাধ্যমে নগরীকে শতভাগ জলাবদ্ধতামুক্ত করতে পারবেন। নগরীকে যানজটমুক্ত করারও প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান আরিফ। সিলেটকে একটি ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে উল্লেখ করে তিনি বলেন, এ অনুযায়ী নগরীর উন্নয়ন কাজ করা হচ্ছে।
মেয়র জানান, নগরবাসীকে সার্বিক সেবা দিতে নগর এক্সপ্রেস নামের বাস সার্ভিস চালু করা হচ্ছে। নগরীর শিক্ষার উন্নয়নেও পদক্ষেপ নেয়া হচ্ছে। মেয়র বলেন, সিলেটে বিভিন্ন ধর্মের লোকজনের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। বৃটিশ হাইকমিশনারের প্রশ্নের জবাবে মেয়র সিলেটে মুসলিম সম্প্রদায় ছাড়া সিলেটে শতকরা ৩০ ভাগ অন্য ধর্মাবলম্বী। তাদের মধ্যে হিন্দু-খ্রিস্টান ছাড়াও আদিবাসীরা রয়েছেন।
সরকারি দলের লোকজনের কাছ থেকে কি ধরণের সহযোগিতা পাচ্ছেন এ প্রশ্নের জবাবে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নের ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনও তাকে যথেষ্ট সহযোগিতা করে চলেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে সিলেটের উন্নয়ন করতে চাই।
মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর মাস্টার প্ল্যানসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৃটিশ সরকারের টেকনিক্যাল সহযোগিতা কামনা করেন। জবাবে বৃটিশ হাইকমিশনার বিষয়টি ভেবে দেখবেন বলে মেয়রকে আশ্বস্ত করেন।
Related News
সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়েRead More



Comments are Closed