সিলেটে চার প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার ও মিরাবাজারে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (২৬ মে) দুপুরে জেলা প্রশাসনের দু’টি টিম বন্দরবাজার ও মিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তারের নেতৃত্বে বন্দরবাজারে অভিযান চলাকালে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে বন্দরবাজারের লালবাজারের শাহপরান রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, রাজধানী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা ও সিলেট ফ্রুটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এর নেতৃত্বে মিরাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সারা স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
Related News
প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিনটি ওয়ার্ডের জন্য একটি করেRead More
শাবিপ্রবির প্রধান প্রকৌশলীসহ ৩ জনের নিয়োগ বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান প্রকৌশলী জয়নাল আহমেদ চৌধুরীসহ চুক্তিভিত্তিকRead More



Comments are Closed