হবিগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার একটি দোকান থেকে দিলীপ রায় নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত দিলীপ রায় উমেদনগর এলাকার বাসিন্দা।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সহিদুর রহমান জানান, উমেদনগর এলাকার দিলীপ রায় মেশিনারীজের ব্যবসা করেন। রোববার রাত ৯টার দিকে তিনি ছেলে দিপঙ্করকে ফোন করে বলেন চুনারুঘাটে মুরারবন্দ মাজারে যাচ্ছেন। সকালে ছেলে দোকান খুলে বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
দিলীপ রায়ের ছেলে দিপঙ্কর জানান, রাতে বাবা তাকে ফোন করে বলেছেন মুরারবন্দ মাজারে যাবেন। কিন্তু সকালে দোকানে এসে দেখতে পান তার বাবার ঝুলন্ত লাশ। তার দাবি বাবাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
Related News
শায়েস্তাগঞ্জে সিলেট অভিমুখী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুনRead More
ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইনের বাস ও ট্রাকের সংঘর্ষে আহত ৯
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকেরRead More



Comments are Closed