বর নয়, কনেকে বিয়ে করে ননদ!
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী বিয়ের রয়েছে নানা রঙ, নানা প্রথা। একেক সম্প্রদায়ের মানুষ একেক রীতিতে বিয়ের পিঁড়িতে বসেন। কিন্তু এমন রীতির কথা কি শুনেছেন যে বিয়েতে বড় নয়, ননদের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হন কনে!
অবাক করার মতো বিষয় হলেও ভারতের গুজরাটে এমনি গ্রাম রয়েছে যেখানে এমন নিয়মই প্রচলিত। এ গ্রামে দুজন মহিলা একে অপরকে বিয়ে করেন, যদিও বিবাহিত জীবনযাপন করতে হয়না তাদের।
গুজরাটের প্রত্যন্ত এলাকায় রয়েছে সুরখেদা, সানাদা ও অম্বাল নামের তিন গ্রাম। উপজাতি অধুষ্যিত এই এলাকায় বিয়েতে অনুপস্থিত থাকেন পাত্র। এমনকি বিয়ের আসরের আশেপাশেও তাকে দেখা যায় না। এর থেকেও অদ্ভুত যা নিয়ম, তা হল পাত্রের অবিবাহিত বোনকেই আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন পাত্রী। এমনকী রীতি মেনে বিয়ের দিন সকাল থেকেই পাত্রের যা যা নিয়ম পালনের কথা, সেই সমস্তটাই পালন করেন বরের বোন। এরপর সময় মতো বরযাত্রীর সঙ্গেই কনের বাড়িতে হাজির হন পাত্রের বোন। সমস্ত নিয়ম মেনে পাত্রের বোনের সঙ্গেই গাঁটছড়া বাঁধেন পাত্রী।
কিন্তু এই সময় পাত্রের ভূমিকা ঠিক কী? না, কার্যত তার কোনও ভূমিকাই নেই। তবে বিয়ের পোশাকে তৈরি থাকেন তিনি। বর এসময় বাড়িতে তার মায়ের সঙ্গে থাকেন। বোন বিয়ে করে বৌ বাড়ি তুলে এনে ভাইকে তুলে দেন।
কিন্তু তাদের বিয়ের কেন এই অদ্ভুত রীতি? গুজরাটের ওই গ্রামবাসীদের বিশ্বাস, দীর্ঘদিন ধরে চলে আসা এই নিয়মই সংসার জীবনে খুশি বয়ে নিয়ে আসে। তাদের দৃঢ় বিশ্বাস, এই প্রথার অন্যথা হলে পরিবারে বড় ধরনের বিপ নেমে আসবে। অঘটন ঘটবে পরিবারের সদস্যদের জীবনে। নয়তো দম্পতির বিবাহ-বিচ্ছেদ হয়ে যাবে। তাই এসব সমস্যা এড়াতেই দীর্ঘদিন ধরে এই তিন গ্রামের ছেলেদের অবিবাহিত বোনেরাই তাদের ভাইদের জন্য বাড়িতে নতুন বউ নিয়ে আসেন।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
Manual8 Ad Code আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখনRead More



Comments are Closed