Main Menu

দক্ষিণ সুনামগঞ্জে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

Manual7 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নোয়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযানে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা ও নিষিদ্ধ বিভিন্ন ধরনের পণ্য ধ্বংস করা হয়েছে।

রোববার (২৬ মে) দুপুরে উপজেলার নোয়াখালী বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ।

Manual3 Ad Code

দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের সহকারি উপ-পুলিশ পরিদর্শক আবুল হাসনাত চৌধুরী সহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় চলে এ মোবাইল কোর্টের অভিযান। এসময় নোয়াখালী বাজারের ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

Manual3 Ad Code

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বিএসটিআইয়ের পরীক্ষায় অনুত্তীর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫২টি পণ্যের মধ্যে প্রাণের হলুদ গুঁড়া, ফ্রেশের হলুদ গুঁড়া, মোল্লা সল্টের আয়োডিন যুক্ত লবণ, প্রাণের কারি পাউডার, ড্যানিশের কারি পাউডার, সিটি ওয়েলের সরিষার তেল সহ বিভিন্ন ভেজাল পণ্য অপসারণ ও ধ্বংস করেন।

এ ব্যপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ বলেন, মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এ উপজেলার বিভিন্ন বাজারে বিএসটিআইয়ের পরীক্ষায় অনুত্তীর্ণ যে সব পণ্য রয়েছে তা অপসারণ ও ধ্বংস করা হবে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code