Main Menu

মৌলভীবাজারে হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে হত্যা মামলায় আব্দুল মান্নান (৬০) নামে এক আসামির যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।

রোববার (২৬ মে) বিকেলে জেলা ও দায়রা জজ শেখ মো. আবু তাহের এই রায় দেন।

Manual1 Ad Code

জানা গেছে, ২০০০ সালের ২৭ জানুয়ারি জেলার কুলাউড়া উপজেলার কর্মধা গ্রামে ইউনিয়ন পরিষদের রাস্তায় মাটি কাটাকে কেন্দ্র সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় প্রতিপক্ষের আব্দুল মান্নানসহ অনেকে একই গ্রামের ইছাক মিয়ার ছেলে নূরুজ্জামানকে (২৫) লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে আসামি করে মৃতের মামাত ভাই আব্দুর রহিম কুলাউড়া থানায় মামলা করেন।

Manual8 Ad Code

দীর্ঘ প্রায় দেড় যুগ পর রোববার মামলার রায়ে আব্দুল মান্নানকে যাবজ্জীবন সাজা ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। মামলার অন্য চার আসামিকে আদালত বেখসুর খালাস দেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত আসামি আদালতে হাজির ছিলেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান খুনের মামলায় এক আসামির যাবজ্জীবন ও চার আসামির বেখসুর খালাসের সত্যতা নিশ্চিত করেছেন। বিবাদী পক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান চৌধুরী।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code