‘দেড় লাখ টাকায় কর্মী যাবে মালয়েশিয়ায়’
বৈশাখী নিউজ ডেস্ক : দেড় লাখ টাকার মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রোববার (২৬ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এ কথা জানান।
তিনি বলেন, আগে সরকার নির্ধারিত ১ লাখ ৬০ হাজার টাকার চেয়ে অনেক বেশি নেয়া হয়েছে কর্মীদের কাছ থেকে। এমনকি ৪/৫ লাখ টাকা পর্যন্ত নেয়া হয়েছে। এবার সেটা যেন না হয়, সে লক্ষে কাজ করছে মন্ত্রণালয়।
২৯ ও ৩০ মে মালয়েশিয়ায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মালয়েশিয়া শ্রমবাজার চালুর বিষয়ে ভালো খবর আসতে পারে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।
মালয়েশিয়ায় কয়েকটি রিক্রুটিং এজেন্সি থেকে পাঠানো কর্মীরা কাজ পাচ্ছে না- এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাননি তিনি।
সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতারিত কর্মীরা হাইকমিশনে গিয়ে অভিযোগ করেছেন, গণমাধ্যমে সংবাদ হয়েছে, সচিবকে লিখিতভাবে জানানো হয়েছে। তখন প্রতিমন্ত্রী আর এ বিষয়ে আলোচনা বাড়াননি।
মতবিনিময় অনুষ্ঠানে বায়রা সভাপতি বেনজির আহমেদ, মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, অতিরিক্ত সচিব মুনিরুছ সালেহীন, বিএমইটির ডিজি সেলিম রেজাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরবিএম সভাপতি ফিরোজ মান্না এবং সাধারণ সম্পাদক মাসুদুল হকও উপস্থিত ছিলেন।
Related News
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More
বিশ্ব চিঠি দিবস আজ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More



Comments are Closed