গ্যাসের আগুনে পুড়ে একই পরিবারের ৪জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুর নগরীর ইসলামপুর এলাকায় রান্নাঘরে সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসের আগুনে পুড়ে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন।
গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পারিচালক মো. আক্তারুজ্জামান জানিয়েছেন, নগরীর ইসলামপুর এলাকায় বুধবার (২২ মে) রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহ আলম (৩৮), তার স্ত্রী মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)।
নিহতদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। নিহত দম্পতি স্থানীয় রেনেসা এপারেলস নামে পোশাক কারখনায় যথাক্রমে কোয়ালিটি ইন্সপেক্টর ও অপারেটর ছিলেন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, ইসলাম মাহমুদের ভাড়া বাড়িতে তাদের বসতঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন মনিরা। রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে প্রচণ্ড বেগে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়।
তিনি আরও বলেন, মুহূর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভায়।
আগুনে টিনশেড ঘর ও ঘরের সব মালামাল পুড়ে গেছে। ঘরে থাকা শিশু ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে এবং বাকিরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বলে জানান এই ফায়ার কর্মকর্তা।
Related News
ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: ভিসাপ্রত্যাশীদের জন্য জরুরি বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এক্ষেত্রে ভিসা আবেদনের ক্ষেত্রেRead More
সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
বৈশাখী নিউজ ডেস্ক: শ্রমিক অসন্তোষের জেরে সাভার-আশুলিয়ায় অঞ্চলের ১৪৭টি গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণাRead More



Comments are Closed