স্যামসাং নিয়ে এলো সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন
প্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন তুলে দিতেই স্যামসাং গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘গ্যালাক্সি এ২ কোর’। এই ফোনটি স্যামসাং এর ইতিহাসের অন্যতম বিক্রিত ফোন গ্যালাক্সি জে২ কোর এর উত্তরসূরি হিসেবেই বাজারে নিয়ে এসেছে স্যামসাং।
গ্রাহকদের জন্য স্মার্টফোনটিতে উচ্চ ব্যবহার ক্ষমতা এবং অতিরিক্ত মেমোরি স্পেস দিতেই গ্যালাক্সি এ২ কোর এ ব্যবহার করা হয়েছে এর জন্যে বিশেষ ভাবে ডিজাইন করা অ্যান্ড্রয়েড গো এডিশন। আকারে ছোট এন্ড্রয়েড ইন্সটলেশন প্যাকেজ সাইজ, লাইট অপারেটিং সিস্টেম এবং র্যাম এর বিস্ময়কর কার্যক্ষমতার মিশেলে এতে যেমন পাওয়া যাবে দুর্দান্ত গতি আর সাথে সাথে ব্যবহারেও আসবে স্বাচ্ছন্দ্য। ফোনটিতে রয়েছে ইনবিল্ট ১৬ গিগাবাইট স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ড ব্যবহারে বাড়িয়ে নেয়া যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত।
উপরন্তু গ্যালাক্সি এ২ কোর এ কিউএইচডি ৫ ইঞ্চি ডিসপ্লে থাকায় ভিডিও দেখা কিংবা হাল্কা ধাঁচের গেম খেলবার জন্যে এটি একটি আদর্শ ফোন। ব্যবহারকারী শুধু যে উচ্চমানসম্পন্ন ভিডিও দেখতে পারবেন তাই নয়, টানা ১১ ঘণ্টা ভিডিও দেখা যাবে একবার চার্জেই। ক্যামেরার প্রশ্নেও কার্পণ্য করেনি এ২ কোর, এতে থাকা ৫ মেগাপিক্সেল ক্যামেরা চমৎকার ছবি তুলতে সক্ষম।
এই ফোনটি সম্পর্কে স্যামসাং বাংলাদেশ এর হেড অব মোবাইল মো: মূয়ীদুর রহমান বলেন, “যেসব গ্রাহক প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহার করতে চাচ্ছেন, তাঁদের জন্যে দারুণ একটি ফোন হবে গ্যালাক্সি এ২ কোর। এর পূর্বসূরি গ্যালাক্সি জে২ কোর স্থানীয় বাজারে সর্বাধিক বিক্রিত ফোনগুলোর একটি হবার গৌরব অর্জন করেছিলো। তাই জে২ এর উত্তরসূরি এ২ কোর ও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলেই আমরা বিশ্বাস করি।’’
সব বয়েসিদের জন্যেই দারুণ ভাবে ব্যবহার উপযোগী ডিজাইনের ফোনটি পাওয়া যাচ্ছে নীল, সোনালী এবং কালো এই তিনটি গ্লসি রঙ এ। আকর্ষণীয় এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৭,৫৯০ টাকা।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed