শ্রীমঙ্গলে চা মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি : চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ২০১৯-২০ অর্থবছরের আন্তর্জাতিক চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। সোমবার এ নিলামে প্রায় দেড় শতাধিক চায়ের ক্রেতা অংশ নিয়েছেন বলে জানা গেছে।
টি প্ল্যান্টার অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিপিটিএবি) যুগ্ম সচিব এবং সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল বলেন, আজ শ্রীমঙ্গলে এ মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। নয়টি ব্রোকার্স এতে অংশগ্রহণ করেছে।
প্রডিউস ব্রোকার্স, ন্যাশনাল ব্রোকার্স, প্লেন্টার্স ব্রোকার্স, পূর্ব বাংলা ব্রোকার্স, ইউনিটি ব্রোকার্স, প্রগ্রেসিভ ব্রোকার্স, কেএস ব্রোকার্স, এসটি ব্রোকার্স এবং শ্রীমঙ্গল ব্রোকার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ চা নিলামে অংশ নিয়েছে বলে টিপিটিএবির যুগ্ম সচিব কাওছার ইকবাল জানান।
২০১৮ সালের ১৪ মে শ্রীমঙ্গলে প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছিলো।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed