তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ৩২
আন্তর্জাতিক ডেস্ক : মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানের একটি কারাগারে দাঙ্গার ঘটনায় নিরাপত্তারক্ষী এবং ২৯ বন্দী নিহত হয়েছে। ওই বন্দীদের বেশিরভাগই ইসলামিক স্টেটের সদস্য। সোমবার দেশটির জাতীয় বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
উচ্চ নিরাপত্তাবেষ্টিত তাজিকিস্তানের ওই কারাগারে দাঙ্গা পরিস্থিতির জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে দায়ী করা হয়েছে।
বিচার বিভাগ জানিয়েছে, রাজধানী দুসানবে থেকে ১০ কিলোমিটার পূর্বের ভাখদাত শহরে গতকাল রোববার রাতে দাঙ্গা পরিস্থিতি শুরু হয়। সে সময় অস্ত্রসহ হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই তিন নিরাপত্তারক্ষী এবং পাঁচ বন্দী নিহত হয়।
দাঙ্গার পেছনে দায়ীদের মধ্যে রয়েছেন বেখরুজ গুলমুরোদ নামের এক ব্যক্তি। তিনি গুলমুরোদ খালিমোভের ছেলে। তিনি ২০১৫ সালে ইসলামিক স্টেটে যোগ দেন এবং এরপর সিরিয়ায় নিহত হন।
ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ জঙ্গি নিহত হয়েছে। ওই কারাগারটিতে সে সময় ১৫শ বন্দী ছিল। ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।
ইরাক এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট একে একে তাদের প্রায় সব গোপন ঘাঁটি হারিয়েছে। এর আগে গত নভেম্বরে তাজিকিস্তানের আরও একটি কারাগারে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed