গোয়াইনঘাটে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
গোয়াইনঘাট প্রতিনিধি : পূর্ব বিরোধের জেরে সিলেটের গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষে রহিম উদ্দিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
রোববার (১৯ মে) বিকেলে উপজেলার তোয়াকুল বাজারে এ সংঘর্ষ হয়। পরে আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রহিমের। তিনি উপজেলার লাকী গ্রামের মৃত ওহাবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জের ধরে লাকী গ্রামের মৃত আবদুল মুতলিবের ছেলে রহিম ও তার সহযোগীরা একই গ্রামের মছব্বির ও তার সহযোগিদের ওপর হামলা করে। এসময় তারা সংঘর্ষে লিপ্ত হয়।
এতে উভয়পক্ষের অন্তত ২০জন আহত হন। আহতদের মধ্যে মছব্বিরের অবস্থা আশংকাজনক।
সালুটিকর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলেও জানান তিনি।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed