রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ছিনতাই করা ইস্পাহানী চা ভর্তি কাভার্ড ভ্যান নিয়ে যাওয়ার পথে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ছিনতাইকারী নিহত হয়েছে।
সোমবার (২০ মে) ভোরে রাজধানীর হাজারীবাগ থানার মধুসিটির সামনে র্যাবের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর এসপি মহিউদ্দিন ফারুকী।
মহিউদ্দিন ফারুকী বলেন, ‘ভোর রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ছিনতাই করা ইস্পাহানী চা ভর্তি কাভার্ড ভ্যান হাজারীবাগ থানার মধুসিটির সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় সেখানে থাকা র্যাবের চেকপোস্ট গাড়িটিকে থামানোর সিগন্যাল দেয়। ছিনতাইকারীরা গাড়িটি না থামিয়ে র্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়।’
আত্মরক্ষার্থে র্যাব ও পাল্টা গুলি চালালে গাড়ি ছিনতাইকারী মনির (৪৬) সহ ২ জন নিহত হয়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয় বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ঘটনাস্থল হতে ৯ টন চা পাতাসহ হাইজ্যাক করা কাভার্ড ভ্যান, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed