গোলাপগঞ্জে প্রবাসীর বাড়ীতে ডাকাতি
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার বাঘা ইউপির উত্তর গোলাপনগর (সুনাটুলা) প্রবাসী লায়েক আহমদের বাড়ীতে এ ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লায়েক আহমদের পরিবার প্রায় ৩ বছর ধরে সিলেট নগরীর শাহজালাল উপশহরে বসবাস করছেন। কিছুদিন ধরে গ্রামে অবস্থান করে নিজের নতুন ঘর তৈরির কাজ করাচ্ছেন। শুক্রবার গভীর রাতে ডাকাতদল ঘরের পেছনের টিনের চাল কেটে ঘরে প্রবেশ করে ঘরে সংরক্ষিত মূল্যবান জিনিসপত্র, প্রায় দেড় লাখ টাকার টাইলস, ৭৫ হাজার টাকার নতুন পেইন্ট রং, পানির ওয়াটার পাম্প, বিদেশ থেকে আনা কয়েকটি ওভেন, টাইলস কাজের ব্যবহৃত ঠিকাদারের ড্রিল মেশিন, গ্লেন্ডার মেশিনসহ মূল্যবান জিনিসপত্রসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ফ্রান্স প্রবাসী লায়েক আহমদ তালুকদার জানান, বাড়ীতে কাজ করানোর ফলে মিস্ত্রিরা বাড়ীতে বসবাস করতেন। ঘটনার দিন মিস্ত্রিরা তাদের বাড়ীতে চলে গেলে আমার ছোট ভাই সব কিছু তালা বদ্ধ করে আসে। পরদিন সকালে গিয়ে দেখে ঘরের মালামাল এলোমেলো ভাবে ছড়িয়ে আছে। পরে দেখা যায় পেছনের ঘরের চালা ভাঙা, দামি মূল্যের টাইলসসহ ঘরের মালামাল নেই।
এ ঘটনার খবর পেয়ে শনিবার বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়া, গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) দিলিপ কুমার নাথ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব। তবে এ ঘটনয় এখনো মামলা দায়ের করা হয়নি।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed